প্রধান সূচি

মঠবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দু’জনের মৃত্যু

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়া উপজেলার বেতমোড় গ্রামের মৃত হাচান আলীর ছেলে জাফর (৫০) জমাদ্দার শনিবার দুপুরে নিজ ঘরের ত্রুটিপূর্ণ বিদ্যুতের সংযোগ মেরামত করতে গিয়ে বিদু্যুৎস্পৃষ্ট হন। এসময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে, ভান্ডারিয়া উপজেলার হরিণপালা আবাসন এলাকায় আলমগীর শরীফের ছেলে জাহিদুল ইসলাম (১৭) শনিবার দুপুরে পেয়ারা পারার জন্য গাছে উঠে। এ সময় পেয়ারা গাছের পাশ্ববর্তী বৈদ্যুতিক তারে জড়িয়ে জাহিদুল বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial