স্বরূপকাঠী বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ বশির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানবীর আহমেদ সিকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস, সমাজসেবা কর্মকর্তা মোঃ ইব্রাহীম খলিল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী সাইফুদ্দিন ওয়ালিদ, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু »
