স্বরূপকাঠীতে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠী উপজেলার জগৎপট্টি গ্রামে স্ত্রীকে শারীরিক নির্যাতন করার অভিযোগে মোঃ রাজু (২৫) নামের এক বখাটে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার স্ত্রী মর্জিনা যৌতুক লোভি স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করার পর পুলিশ রাজুকে গ্রেফতার করেন।
মঙ্গলবার গ্রেফতারকৃত রাজুকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গত ৬ মাস আগে রাজুর সাথে মর্জিনার বিয়ে হয়। তারপর যৌতুকের জন্য রাজু প্রায়ই মর্জিনাকে শারীরিক নির্যাতন করত। গত সোমবার বাবার কাছ থেকে টাকা এনে দেয়ার জন্য মর্জিনাকে মারধর করে শরীরে মরিচ ছিটিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে।
Please follow and like us:
« স্বরূপকাঠীতে পারিবারিক কলহে স্বামীর আত্মহত্যা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠী বিশ্ব জনসংখ্যা দিবস পালিত »
