প্রধান সূচি

স্বরূপকাঠীতে পারিবারিক কলহে স্বামীর আত্মহত্যা

স্বরূপকাঠী প্রতিনিধি :

স্বরূপকাঠী উপজেলার পূর্ব জলাবাড়ি গ্রামে পারিবারিক কলহের কারণে স্বামী পরিমল মিস্ত্রী (২৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে বাগানে গাছের সাথে ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেন। পুলিশ ওই দিন বিকেলে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন। দুই বছর আগে দিপ্তী মন্ডল (২০) এর সাথে তার বিয়ে হওয়ার পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছিল।

থানার তদন্ত (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, পারিবারিক কলহের কারণে আত্মহত্যাটি ঘটেছে বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দিয়ে লাশ ময়না তদন্তর জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial