প্রধান সূচি

মঠবাড়িয়ায় ভিয়েতনাম থেকে সংগৃহীত খাটো জাতের নারকেল চারা বিতরণ

মঠবাড়িয়া প্রতিনিধি :

জেলার মঠবাড়িয়ায় উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ভিয়েতনামের উচ্চ ফলনশীল খাটো জাতের নারকেলের চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা।

পরে উপজেলা কৃষি অফিস চত্ত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, ইসমাইল হাওলাদার, রফিকুজ্জামান আবীর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুমন কুমার কর্মকার ও কৃষক জালাল আহম্মেদ প্রমূখ।

অনুষ্ঠানে ২৫০ জন কৃষকের মাঝে  ভিয়েতনাম থেকে সংগৃহীত সিয়াম গ্রীণ ও সিয়াম ব্লু জাতের ৫৮৫টি নারকেল চারা বিক্রয় করা হয়।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ভিয়েতনাম থেকে সংগৃহীতত উন্নত দুইটি নারকেলের জাত সিয়াম গ্রীণ ও সিয়াম ব্লু খাটো জাতের নারিকেল গাছ। এ নারকেল চারা রোপনের তিন বছরের মধ্যে ফলন ধরে। ডাব হিসেবে এ নারকেল অত্যন্ত সমাদৃত। এ ডাবের পানি সুমিষ্ট ও সুস্বাদু। গাছ খাটো আকারে বেঁচে থাকে। বিদেশে রপ্তানীযোগ্য এ নারকেল জাতের চারা আবাদে স্থানীয় কৃষকের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial