কাউখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
কাউখালী প্রতিনিধি :
‘পরিবার পরিকল্পনা জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’এই শ্লোগানকে সামনে নিয়ে র্যালি ও আলোচনার মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালীতে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।
মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পলাশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আহসান কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধবী রায়, উপজেলা স¦াস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিদ্দিকুর রহমান প্রমুখ।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত »
