কাউখালী কলেজে ফায়ার সার্ভিসের মহড়া
কাউখালী প্রতিনিধি :
কাউখালীতে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ডসহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের মহড়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে কাউখালী মহাবিদ্যালয় মাঠে কাউখালী ফায়ার সার্ভিস এ মহড়ার আয়োজন করে। 
কাউখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু বকর সিদ্দিক বলেন, অগ্নিকান্ড ও ভুমিকম্প মতো প্রাকৃতিক দুর্যোগ আগাম সঙ্কেত দিয়ে আসে না। তাই এগুলো মোকাবেলা করার জন্য জনসচেতনার কোনো বিকল্প নেই।
তিনি আরো জানান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই মহড়া শুরু হয়েছে।
কলেজের অধ্যক্ষ মোঃ সাইয়েদুর রহমান বলেন, তার কলেজে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনামূলক মহড়ার ব্যবস্থা করায় কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসারকে ধন্যবাদ জানান।
Please follow and like us:
« ইন্দুরকানীতে গাছ থেকে পড়ে শ্রমিক নিহত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সৌরবিদ্যুতে আলোকিত প্রত্যন্ত কাউখালী »
