ইন্দুরকানীতে মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়া উদ্দিনের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার স্বপন কুমার রায়, মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন, সহকারি কমান্ডার সাংগঠনিক দেলোয়ার ফকির, শহিদুল ইসলাম সেলিম খান, আঃ ছালাম তালুকদার, বালিপাড়া ইউনিয়ন কমান্ডার মোঃ সাইদুর রহমান প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়া উদ্দিনের রোগ মুক্তি জন্য দেশবাসীরসহ সকলের দোয়া কামনা করেন।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন এফ করিম আলিম মাদ্রাসার সহকারি মৌলভী হাফেজ তাজাম্মুল হোসাইন।
