ইন্দুরকানীতে উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানী উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইন্দুরকানী দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বরের সভাপতিত্বে এবং যুগ্ন-সাধারণ সম্পাদক ইকরামুল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ খালেক গাজী, সদস্য মাহাবুবুর রহমান ফকির, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন সেপাই, মেহেদী হাসান রিপন, আঃ মজিদ, যুগ্ন-সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মামুন সেপাই, শ্রী লিটন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু, উপ সহ-সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ এম শাহিন হাওলাদার, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মিজানুর রহমান, পত্তাশী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদার, পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাইনুল ইসলাম, যুগ্ন-আহবায়ক ইকবাল, যুবলীগ নেতা বাহাদুর খান, সোলায়মান, আব্দুর রহিম, মোঃ মধু প্রমুখ।
সভায় উপজেলা যুবলীগসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এছাড়া পত্তাশী এবং বালিপাড়া ইউনিয়ন যুবলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করতে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান নেতৃবৃন্দ।
