কাউখালীতে ছিন্নমুল প্রতিবন্ধীদের ঈদ আনন্দ
কাউখালী প্রতিনিধি :
কাউখালী উপজেলার আমরাজুড়ীর সন্ধ্যা নদীর তীর বসবাসরত প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের নিয়ে ঈদের দিন প্রতিবন্ধী স্কুলের উদ্যোগে ব্যতিক্রমি এক অনুষ্ঠানে আয়োজন করে।
আয়োজিত এ অনুষ্ঠানে ছিল শিশুদের মাঝে নতুন জামা বিতরণ, মিষ্টি ও সেমাই দিয়ে আপ্যায়ন এবং নৌকা ভ্রমণ।
এ অনুষ্ঠানের আয়োজন প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু ঐদিন শিশুদের হাতে তুলে দেয় রং বেরংয়ের বেলুন। শিশুরা হৈ হুল্লোর করে দিনটি উদযাপন করে। পরে প্রতিবন্ধী ও ছিন্নমুল শিশুদের নিয়ে নৌকায় ভ্রমণ করা হয়।
বাক প্রতিবন্ধী শারমিনের মা মঞ্জিলা বলেন, মোর সেয়ামি বোবা ও চাইরডা মাইয়্যা পোলা বোবারে যহন কেউ জিগায় না হেইসময় খসরু ভাই মোগো এই হানে আইয়্যা ওগো মিষ্টি খাওয়াইছে, বেলুন দিছে, নৌকায় লইয়া ঘোরছে মোরা হেইতেই খুশি।
প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু বলেন, ওদের সাথে ঈদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ওদের মুখে হাসি দেখতে আমার এই উদ্যোগ। আমি এই কাজটি করতে পেরে আনন্দিত ও গর্বিত। অন্যের মুখে হাসি ফুটানোই হলো পৃথিবীর সেরা আনন্দ।
