মঠবাড়িয়ার তুষখালীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে ইফতার মাহফিল
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়ায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তুষখালী ইউনিয়ন শাখার উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার তুষখালী বাইতুন নূর জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান সিদ্দিকী। তুষখালী ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মাদ আবুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তুষখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মু. মাকসেদুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি আব্দুর রহমান সিদ্দিকী বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস। নিজের আত্মশুদ্ধি করতে পারলে অন্যকে আত্মশুদ্ধির দাওয়াত দেয়া সম্ভব। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সারা বাংলাদেশে সুনাম রয়েছে। আর তা হলো উত্তম আদর্শ। বর্তমানে বাংলাদেশে নাস্তিকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আমাদের আমীর যখন ডাক দিবেন তখন তার ডাকে সাড়া দিয়ে সকল নাস্তিকদের কালো হাত ভেঙ্গে দিতে হবে।
