প্রধান সূচি

মঠবাড়িয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়া উপজেলায় বসতঘর সংলগ্ন বৈদ্যুতিক তারে জড়িয়ে শনিবার সকালে আজিমুননেসা বেগম (৬০) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত পাঁচ সন্তানের জননী আজিমুননেসা উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের আঃ রব হাওলাদারের স্ত্রী।

পারিবারিক সুত্রে জানাযায়, আজিমুননেসা সকালে ফজরের নামাজ শেষে নিজেদের হাঁসের বাচ্চা পুকুরে ছাড়তে গেলে পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে গুরুতর আহত হয়। পরে আহত আজিমুননেসাকে  উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম বলেন, এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পরিবারের আপত্তি না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial