প্রধান সূচি

বিয়ের প্রলোভনে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ : ৫ মাসের অন্তঃসত্ত্বা || ধর্ষকসহ আটক-২

 

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানী উপজেলায় ৫ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ করায় উক্ত স্কুল ছাত্রী এখন ৫ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ধর্ষক ও তার মাকে আটক করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার পত্তাশী গ্রামের হারুন ফকিরের ছেলে ফোরকান ফকির (৩০) একই গ্রামের তার মামাতো বোন ৫ম শ্রেণির ছাত্রীকে বিয়ের প্রলোভনে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এতে ওই ছাত্রী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে গত রবিবার রাতে ওই ছাত্রীর বাড়িতে ধর্ষক ফোরকান ফকির গেলে ছাত্রীর মা রিনা আক্তার তাকে ঘরে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক ফোরকান ফকির ও তার মা তাছলিমা বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় সোমবার ওই ছাত্রীর মা বাদী হয়ে অভিযুক্ত ধর্ষক ফোরকান ও তার মা তাছলিমা বেগমকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেছেন।

ধর্ষিতার মা রিনা আক্তার জানান, আমার মেয়ের সরলতার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করেছে। আমি এর উপযুক্ত শাস্তি চাই। পুলিশ ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠিয়েছে।

ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, ধর্ষিত ছাত্রীটি অন্তঃসত্ত্বা। এ ঘটনায় ধর্ষক ও তার মাকে আটক করা হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial