প্রধান সূচি

Monday, May 29th, 2017

 

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোরা || ১০ নম্বর মহাবিপদ সংকেত

কন্ঠ রিপোর্ট : ঘূর্ণিঝড় ‘মোরা’ তীব্র আকার ধারণ করে বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। এটি মঙ্গলবার সকাল নাগাদ বাংলাদেশের চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এজন্য চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতোমধ্যে সারাদেশে নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ঘূর্ণিঝড় ‘মোরা’ মোকাবেলা সব ধরণের প্রস্তুতির কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। উপকূলীয় এলাকায় সন্ধ্যার মধ্যে লোকজনকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলেও জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। ঘূর্ণিঝড় ‘মোরা’র আঘাত মোকাবেলায় পিরোজপুর জেলাব্যাপী নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।বিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে সামাজিক বনায়নের উপকারভোগীদের প্রশিক্ষণ

ইন্দুরকানী প্রতিনিধি : সামাজিক বন বিভাগ বাগেরহাট এর আওতাধীন পিরোজপুর জেলার ইন্দুরকানীতে পাঁচটি উপকূলীয় জেলায় বনায়ন শীর্ষক প্রকল্পের আওতায় সামাজিক বনায়নের উপকারভোগীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার ১২ নং মধ্য চরনী পত্তাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিরোজপুর বন বিভাগের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণে পত্তাশী এলাকার ২৬ জন উপকারভোগী অংশগ্রহণ করেন। জেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা দিপংকর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রশিক্ষক ছিলেন ভান্ডারিয়া উপজেলা বন কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন, ইন্দুরকানী উপজেলা বন কর্মকর্তা মোঃ আক্তারুজ্জামান।


পিরোজপুরে কলেজ শিক্ষককে কুপিয়ে জখম

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর সরকারি সোহ্রাওয়ার্দী কলেজের ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সদানন্দ গাইনকে কুপিয়ে জখম  করেছে এক দুর্বৃত্ত। সোমবার সকালে শহরের বাইপাস সড়কে নির্মানাধীন নতুন জেলাখানার সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। জানা যায়, প্রতিদিনের মত সোমবার সকালেও শিক্ষক সদানন্দ গাইন হাটতে বের হন। শহরের বাইপাস সড়ক থেকে হেটে নতুন জেলখানার সামনে এলে এক যুবক ধারালো দা দিয়ে তার মাথার কোপ (আঘাত করে) দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial