প্রধান সূচি

কাউখালীতে  চার জেলেকে জরিমানা

কাউখালী প্রতিনিধি :

জেলার কাউখালী উপজেলার কালীগঙ্গা নদীতে বাধা ও বেশ জাল দিয়ে পোনা মাছ আহরণের দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ সালের ৫(১) ধারায় চার জেলে প্রত্যেককে এক হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিামানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকাল সাড়ে নয়টায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবণী চাকমা এ জরিমানা করেন।

জরিমানাকৃতরা হলেন মামুন শেখ (৩৫), মোঃ সাইদুল (৩০), ফিরোজ (২০) ও মোঃ আজিম (৩৮)। এদের বাড়ি কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবরী গ্রামে।

স্বরূপকাঠীর নৌ পুলিশের ফাঁড়ি ইনচার্জ মোঃ আসাদ্জ্জুামান হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬ টার দিকে কাউখালীর ধাবরী এলাকার কালীগঙ্গা নদীতে অভিযান চালিয়ে চার জেলেসহ চার হাজার মিটার বেশ জাল, বাধা জাল ও কারেন্ট জাল জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্যে এক লাখ টাকা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সাহার উপস্থিতিতে উপজেলা পরিষদের মাঠ সংলগ্ন জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দকৃত ২০ কেজি গুড়া মাছ গরিবের মাঝে বিতরন করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial