প্রধান সূচি

ইন্দুরকানীতে সংখ্যালঘু কিশোরী ধর্ষণ || যুবলীগ সভাপতি বহিস্কার

 

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে সংখ্যালঘু কিশোরী ধর্ষণের ঘটনায় এক ওয়ার্ড যুবলীগ সভাপতিকে সমায়িক বহিস্কার করেছে ইউনিয়ন যুবলীগ।

উপজেলার পত্তাশী ইউনিয়নের ৩নং দক্ষিন ইন্দুরকানী ওয়ার্ডের যুবলীগ সভাপতি মোঃ জাকির হোসেন চাকরির প্রলোভন দেখিয়ে গত ১৩ মে একই গ্রামের এক সংখ্যালঘু কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার ভাই আশিষ কুমার বাদী হয়ে ৭ দিন পর গত ২০ মে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন। মামলায় হওয়ায় বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে উপজেলা যুবলীগের পরামর্শে ইউনিয়ন যুবলীগ অভিযুক্ত ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকির হোসেনকে সোমবার সাময়িক বহিস্কার করেন। এর আগে মাদকের মামলায় গ্রেফতার হওয়ায় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন হাওলাদার এবং অপর এক ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়ায় সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামানকে সমায়িক বহিস্কার করে উপজেলা যুবলীগ। তারা উভয়ই পিরোজপুর কারাগারে রয়েছেন।

এ ব্যাপারে উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর জানান, মাদক ও ধর্ষণ মামলায় যুবলীগ নেতার অভিযুক্ত হওয়ায় দল থেকে তাদেরকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial