প্রধান সূচি

ইন্দুরকানীতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শংকর কুমার ঘোষ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফায়জুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, ইন্দুরকানী থানার এস আই মোঃ আঃ রহিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর একেএম আবুল খায়ের, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, উপজেলা জেপির সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, ইউপি চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন হাওলাদার, কবির হোসেন বয়াতী, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির প্রমুখ।

সভায় এডিবিসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ জুন মাসের আগেই শেষ করার জন্য প্রকল্প চেয়ারম্যানদের অনুরোধ করা হয়। এছাড়া উপজেলা শিক্ষা কমিটি, বন বিভাগের পৃথক সভা অনুষ্ঠিত হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial