প্রধান সূচি

স্বরূপকাঠিতে শিক্ষকের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

স্বরূপকাঠি প্রতিনিধি :

স্বরূপকাঠিতে মসজিদের মসজিদের জায়গা-জমির লীজ নেওয়ার বিরোধের জের ধরে শিক্ষক এনামুল হক রতনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

গতকাল রবিবার দুপুরে বিন্না বাজার থেকে দুই শতাধিক শিক্ষক শিক্ষার্থী একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার মিয়ারহাট ও ইন্দুরহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। পরে বিক্ষোভকারীরা হামলাকারী শাহ আলম ও তার সন্ত্রাসী বাহিনীর বিচার দাবী করে ইন্দুরহাট পাঠাগারের সামনে সমাবেশ করেন। এসময়ে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোরশেদুল আলম, সহকারী শিক্ষক আকতারুজ্জামান, সাবেক ইউপি সদস্য মোঃ মোজাম্মেল হক, হালিমা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফিজুর রহমান ফাগুন প্রমুখ। সমাবেশে বক্তারা গত শুক্রবার (১৯ মে) জুমার নামাজের পর মসজিদে বসে শিক্ষক আমিনুল ইসলাম রতনের উপর হামলাকারী মোঃ শাহ আলম মিয়া ও তার সন্ত্রাসী বাহীনির বিচার দাবী করেন। অবশ্য হামলার কথা অস্বীকার করে শাহ আলম বলেন ওই শিক্ষক  জিরবাড়ী ফকির পাড়া জামে মসজিদের আয় ব্যায়ের হিসাব দিতে না পারায় কিছু মুসল্লীদের দ্বারা হামলার শিকার হয়ে অযথা তাকে দোষারোপ করছেন।

জানাযায়, জিরবাড়ী গ্রামের ফকির পাড়া জামে মসজিদের কিছু জমির লীজ সংক্রান্ত বিরোধ চলে আসছিল মসজিদের সভাপতি শিক্ষক এনামুল হক রতন ওই গ্রামের মোঃ শাহ আলম মিয়াসহ সাথে।

এ ঘটনায় মোবাইল ফোনে ফেসবুক ষ্ট্যাটাসে শিক্ষক এনামুলের বিরুদ্ধে অপপ্রচার চালান হয়। এ নিয়ে গ্রামের ইউপি সদস্য অনুমতিতে গত শুক্রবার জুমার নামাজের পর মসজিদে বসে বৈঠক চলাকালীন সময়ে মোঃ শাহ আলম মিয়া, মোঃ মাহবুব হোসেন, মোঃ মহিব্বুল্লাহ গং শিক্ষক এনামুল হক রতনের উপর অতর্কিতভাবে হামলা চালায় বলে দাবী করেন ওই শিক্ষক।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial