নাজিরপুরে নবনির্বাচিত তিন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ
ষ্টাফ রিপোর্টার :
নাজিরপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৪টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান পিরোজপুর জেলা প্রশাসক মোঃ খাইরুল আলম সেখ।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ও ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং ৮নং শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী নব্য আওয়ামী লীগ নেতা মাষ্টার মোঃ ওয়ালী উল্লাহ, ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ হাসনাত এবং শ্রীরামকাঠী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উত্তম কুমার মৈত্র নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের পর নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেনে।
