ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই সম্পন্ন : নতুন অর্ন্তভুক্ত ৯ জন
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে মুক্তিযোদ্ধা যাচাই বাচাই সম্পন্ন হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নোটিশ বোর্ডে তালিকা সাটানো হয়। বাদপড়া মুক্তিযোদ্ধাদের মধ্যে অনলাইনে আবেদন করা এ উপজেলায় ৩৫ জনের মধ্যে ৯ জনকে যাচাই-বাচাই কমিটির সর্ব সম্মতি ক্রমে মুক্তিযোদ্ধা হিসাবে সুপারিশ করেছে। তালিকা ভুক্ত মুক্তিযোদ্ধার মধ্যে ২৬ জনের বিরুদ্ধে জামুকায় মুক্তিযোদ্ধা এম,এ মোতালেব আবেদন করায় এ উপজেলায় ওই ২৬ জনের বিরুদ্ধে যাচাই বাচাই কমিটি ৭ জনকে সর্ব সম্মতি ক্রমে মুক্তিযোদ্ধা হিসাবে সুপারিশ করেছে এবং ২ জন সেনা বাহিনীর সদস্য হওয়ায় তাদেরকে যাচাই বাচাই এর আওতামুক্ত রেখেছে এবং অপর ১৩ জনের বিরুদ্ধে দ্বিধা বিভক্ত মতামত থাকায় তাদের বিরুদ্ধে দ্বিধা বিভক্ত মতামত প্রদান করেছে। এছাড়া অন্য ৪ জন মুক্তিযোদ্ধা উপস্থিত না থাকায় তাদের পক্ষে কোন মতামত না পাওয়ায় তাদের বিপক্ষে মতামত প্রদান করেছে। নতুন আবেদনের প্রেক্ষিতে মুক্তিযোদ্ধারা হলেন আঃ মান্নান হাওলাদার, ইউসুব আলী, মোহাম্মদ আলী , সালেহ আহম্মদ, সজল কুমার, নির্মল চন্দ্র, মোঃ আবুবক্কর, মোঃ ফজলুর রহমান ও যোগেন্দ্রনাথ।
যাচাই বাচাই কমিটির সদস্য উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার জানান, এ উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই বাচাই কার্যক্রমে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার বাচ্চুর সহায়তায় ও যাচাই-বাচাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ নুরুল হুদা নিরপেক্ষ দৃষ্টি ভঙ্গির কারনে যাচাই বাচাই স্বচ্ছ হয়েছে।
যাচাই-বাচাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ নুরুল হুদা জানান, যাচাই-বাছাই কমিটির সদস্যদের সহায়তা এবং কাগজপত্র পর্যালোচনা সহ বিভিন্ন স্বাক্ষী প্রমানের ভিত্তিতে রাজনৈতিক ব্যক্তিদের স্বদইচ্ছায় নিরপেক্ষ ভাবে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি। রাগ বা অনুরাগের কোন বহিঃপ্রকাশ ঘটেনি।
