মঠবাড়িয়ায় ৮০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৃথক দু’টি অভিযান চালিয়ে তুষখালী বাজার ও বুড়িরচর গ্রাম থেকে ৮০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃতরা হল, উপজেলার তুষখালী গ্রামের পরিমল চন্দ্র বিশ্বাসের ছেলে পলাশ চন্দ্র বিশ্বাস (৩১), বুড়িরচর গ্রামের মৃত মুকুল তালুকদারের ছেলে জসিম তালুকদার (২৫) এবং বাগেরহাটের স্বপন মন্ডলের ছেলে সম্রাট মন্ডল (২২)।
মঠবাড়িয়া থানা পুলিশ আজ শনিবার মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলায় আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, পলাশ ও স¤্রাটকে ৫০ পিস এবং জসিম তালুকদারকে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
Please follow and like us:
« বাগেরহাটে তিন বছরের শিশু ধর্ষণ শিকার ॥ আটক ১ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মোড়েলগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার »
