ইন্দুরকানীতে মাদক সেবন করায় ১০ হাজার টাকা জরিমানা
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে প্রকাশ্যে মাদক সেবন করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে উপজেলার পাড়েরহাট বন্দর এলাকার সুজন মালাকারের ছেলে নয়ন মালাকার প্রকাশ্যে গাঁজা সেবন করায় ইন্দুরকানী থানার এস আই মোঃ মোহাইমিনুল ইসলাম তাকে আটক করে। পরে আজ বৃহস্পতিবার তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা শুনানি শেষে প্রকাশ্যে গাঁজা সেবন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন।
Please follow and like us:
« আজ পবিত্র শবে বরাত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) দেশের উন্নয়ন ভাবনায় তরুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত গতি সকলকে আশাবাদী করেছে …. আনোয়ার হোসেন মঞ্জু »
