Thursday, May 11th, 2017
দেশের উন্নয়ন ভাবনায় তরুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত গতি সকলকে আশাবাদী করেছে …. আনোয়ার হোসেন মঞ্জু
মাহামুদুর রহমান মাসুদ ও শংকরজিৎ সমাদ্দার : পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে তরুন প্রজম্মের মধ্যে যে গতি সঞ্চারিত হয়েছে তা আমাদেরকে আশাবাদী করে তুলছে। দেশের উন্নয়ন ভাবনায় তরুনদের এ গতি অপ্রতিরোধ্য এবং এর প্রভাব সুদৃঢ়, সুগভীর ও সুদূরপ্রসারী। যা আমাদের ভবিষ্যতকে আরো সম্ভাবনাময় করে তুলবে। তিনি আজ বৃহস্পতিবার দুপুরে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা পরিষদের মাসিক সমন্নয় সভায় প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, মানুষের ভাগ্য পরিবর্তনের ধারাকে অব্যাহত রাখতে উপজেলা পরিষদ তথা প্রশাসনিক ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ করা হয়েছে। উন্নয়ন কাজ যাতে সুষ্ঠ ভাবে করা যায় তারবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে মাদক সেবন করায় ১০ হাজার টাকা জরিমানা
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে প্রকাশ্যে মাদক সেবন করায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার রাতে উপজেলার পাড়েরহাট বন্দর এলাকার সুজন মালাকারের ছেলে নয়ন মালাকার প্রকাশ্যে গাঁজা সেবন করায় ইন্দুরকানী থানার এস আই মোঃ মোহাইমিনুল ইসলাম তাকে আটক করে। পরে আজ বৃহস্পতিবার তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা শুনানি শেষে প্রকাশ্যে গাঁজা সেবন করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন।
আজ পবিত্র শবে বরাত
ষ্টাফ রিপোর্টার : হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি বিশ্ব মুসলিম উম্মাহ শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করেন। আজ বৃহস্পতিবার রাতটিই পবিত্র শবে বরাত। মুসলিম সম্প্রদায়ের জন্য এ রাতটি ‘লাইলাতুল বরাত’ অর্থাৎ সৌভাগ্যের রজনী। বাংলাদেশসহ সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমান মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগীর মধ্য দিয়ে সারারাত অতিবাহিত করবেন। মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশ্বের মুসলমানরা বিশেষ মোনাজাত ও দোয়া খায়ের করবেন। বাসাবাড়ি ছাড়াও মসজিদে মসজিদে সারা রাতবিস্তারিত পড়ুন
