প্রধান সূচি

মঠবাড়িয়ায় দুই লাখ টাকার বাঁধা জাল জব্দ

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়া উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার গভীর রাতে তুষখালী ফাঁড়ি পুলিশের সহযোগিতায় বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে  ৫ হাজার মিটার অবৈধ বাঁধা জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য দুই লাখ টাকা। তবে অভিযানের খবর টের পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যায়।

পরে জব্দকৃত জাল বলেশ্বর নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়।

মঠবাড়িয়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম জানান, তুষখালী লঞ্চঘাট থেকে অভিযান শুরু করে বড়মাছুয়া নদী পর্যন্ত অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ বাঁধা জাল জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial