ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির পাল্টা-পাল্টি কমিটি গঠন
মঠবাড়িয়া প্রতিনিধি :
বিএনপি সমর্থিত ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির পাল্টা-পাল্টি দুটি কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা শিল্পকলা একাডেমী মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় একটি কমিটি গঠন করা হয়। উজ্জল পাইকের সভাপতিত্বে এ কমিটি গঠন সভায় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ মামুন বিল্লাহ, সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ ঈসা আজাদী, ঢাকা জজকোর্টের আইনজীবী এমাদুল হক খান বশির, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ মিজান খলিফা, ঢাকাস্থ মঠবাড়িয়া কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সারজু প্রমুখ।
সভায় মোঃ হাফিজুর রহমান রিয়াজকে সভাপতি, আব্দুল আউয়ালকে সাধারণ সম্পাদক ও সিফাত উদ্দিন সুজনকে সাংগঠনিক সম্পাদক করে ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
এদিকে, এদিন (শুক্রবার) রাজধানীর কাওরানবাজার এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় ঢাকাস্থ মঠবাড়িয়া ছাত্র কল্যাণ সমিতির আরেকটি কমিটি গঠন করা হয়।
মোঃ মামুন খানের সভাপতিত্বে কমিটি এ গঠন সভায় বক্তব্য রাখেন, মঠবাড়িয়ার ৭নং বেতমোড় রাজপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম ফেরদৌস রুম্মান, সমিতির প্রধান উপদেষ্টা ও মঠবাড়িয়া কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাতুব্বর, কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক খান এ কামাল, সদস্য মনিরুল ইসলাম মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন মোর্শেদ সরোয়ার, উপদেষ্টা জিয়াউর রহমান মোল্লা, সোহেল রানা, ফেরদৌস আহমেদ লিটন, সাবেক সভাপতি তারেক খান অভি, সাবেক সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন খান, সাগর মাহমুদ রাসেল প্রমূখ।
আলোচনা সভার তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্স অধ্যয়নরত মিজানুর রহমানকে সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আল আমিন হোসেনকে সাধারণ সম্পাদক, এনাম মেডিকেল কলেজ শেষ বর্ষের ছাত্র আরিফুর রহমানকে সিনিয়র সহ-সভাপতি, তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র হাসান মিয়াকে যুগ্ন-সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ ছাত্র মোহাম্মদ ইউসুফকে কোষাধ্যক্ষ, দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র নাহিদ হাসানকে প্রচার সম্পাদকসহ মোট ১৩ জনের মাধ্যমে আংশিক কমিটি অনুমোদন করে পরবর্তীতে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেয়া হয়।
