প্রধান সূচি

পাইকগাছায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী আটক

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে। আটক আসামী নজরুল ইসলাম হিরা (৪০) উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে ও একই ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য। টাকা পয়সা লেনদেন সংক্রান্ত আদালতে দায়ের করা এক মামলায় নজরুল ইসলাম হিরার ৩ বছরের সাজা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম ও ওসি এসএম জাবীদ হাসানের নেতৃত্বে থানা পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে হিরাকে আটক করে। আটক সাজা প্রাপ্ত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি জানিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial