প্রধান সূচি

নাজিরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নাজিরপুর প্রতিনিধি :

জেলার নাজিরপুরে বজ্রপাতে মিরাদুল ইসলাম শেখের (৪০) মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিরাদুল উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত আইয়ুব আলী সেখের ছেলে।

জানা যায়, শুক্রবার সকালে নিহত মিরাদুল তার ছোট ভাই জাহিদুলকে নিয়ে বাড়ী সংলগ্ন জমিতে ধান কাটতে ছিল। সকাল সাড়ে ৮ টার দিকে গুড়ি-গুড়ি বৃষ্টির সময় বিকট শব্দে একটি বজ্রপাত হলে মিরাদুলের শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। আশপাশের লোকজন মিরাদুলকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত মিরাদুলের ৪ বছরের একটি কন্যা সন্তান এবং ১ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial