দুর্যোগ বিষয়ক শিক্ষা সফরে ইন্দুরকানীর পিআইও’র তুরস্ক সফর
ইন্দুরকানী প্রতিনিধি :
দুর্যোগ বিষয়ক শিক্ষা সফরে অংশগ্রহনের লক্ষে বাংলাদেশের মধ্যে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শফিকুল ইসলাম তুরস্ক সফরের সুযোগ পেয়েছেন।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের মধ্য থেকে দক্ষ কর্মকর্তাদের তুরস্কে দুই সপ্তাহের শিক্ষা সফর আগামী ৭ মে থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। ওই শিক্ষা সফরে দক্ষ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে ইন্দুরকানী উপজেলার শফিকুল ইসলাম অংশগ্রহনের সুযোগ পেয়েছে। তিনি ২০১১ সালের ১৮ আগষ্ট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হিসেবে প্রথম চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে ইন্দুরকানী উপজেলায় ২০১৩ সালের ২৭ নভেম্বর থেকে কর্মরত আছেন।
তার সফরে স্বাগত জানিয়েছে ইন্দুরকানী উপজেলার উপজেলা চেয়ারম্যান মোঃ মাসুদ সাঈদী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, ইন্দুরকানী প্রেসক্লাবের সভাপতি এম. আহসানুল ছগির প্রমুখ। তিনি রবিবার দেশ ত্যাগ করবেন বলে জানা যায়।
