এসএসসি পরীক্ষা || পাইকগাছায় বালক উচ্চ বিদ্যালয় এগিয়ে
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় এসএসসি পরীক্ষায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চেয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় এগিয়ে রয়েছে। সরকারি বালিকা বিদ্যালয়ের চেয়ে বালক বিদ্যালয়ের পাশের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা অনেক বেশি রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৯৯ পরীক্ষার্থীর মধ্যে ৯৮ জন পরীক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রাপ্ত ফলাফলে ৯৫ পরীক্ষার্থী কৃতকার্য হয়। যার গড় পাশের হার ৯৫.৯৬ %। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ৩৭ জন, ‘এ-’ পেয়েছে ২২ জন, ‘বি’ গ্রেড পেয়েছে ১৬ জন এবং ‘সি’ গ্রেড পেয়েছে ৫ জন পরীক্ষার্থী।
অপরদিকে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ১১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১০২ জন পরীক্ষার্থী কৃতকার্য। গড় পাশের হার ৯০.২৭ %। জিপিএ-৫ পেয়েছে ৮ জন, ‘এ’ গ্রেড পেয়েছে ৩৬ জন, ‘এ-’ পেয়েছে ৩০ জন, ‘বি’ গ্রেড পেয়েছে ১৯ জন এবং ‘সি’ গ্রেড ৯ পেয়েছে। সব মিলিয়ে পৌর সদরের সরকারি দুই স্কুলের মধ্যে পাইকগাছা বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের চেয়ে জিপিএ-৫ এর সংখ্যা এবং পাশের হারে পাইকগাছা সরকারি বালক উচ্চ বিদ্যালয় এগিয়ে রয়েছে।
