প্রধান সূচি

কাউখালীতে জাল দলিল দেয়ার অভিযোগে জরিমানা

কাউখালী প্রতিনিধি :

জেলার কাউখালী উপজেলায় কৃষি ব্যাংকে ঋণ নেয়ার জন্য জাল দলিল জমা দেয়ার অভিযোগে মোস্তফা হাওলাদার (৩২) নামে এক ব্যক্তিকে পাঁচ শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদলত।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাবনী চাকমা এ জরিমানা করেন।
মোস্তফা হাওলাদার সয়না রঘুনাথপুর ইউনিয়নের সয়না গ্রামের খালেক হাওলাদারের ছেলে।
আদলত সূত্রে জানা গেছে, ২০০২ সালে মোস্তফা হাওলাদার নীরোধ বিহারী সিংহ’র কাছ থেকে এক একর ২৪ শতাংশ জমি ক্রয় করেন ৩০ হাজার টাকায়। যার বাজার মূল্যে আছে ১০ লক্ষ টাকা। মোস্তফা হাওলাদার ওই জমির জাল কাগজপত্র নিয়ে মঙ্গলবার সকালে কৃষি ব্যাংকে ঋণ নেয়ার আবেদন করেন। কৃষি ব্যাংকের কর্মকর্তাদের জমির কাগজ সন্দেহ হলে সয়না রঘুনাথপুর ভুমি অফিসে যান। সেখানকার ভূমি অফিসের সহকারী ভুমি কর্মকর্তা জানান, ওই নামে কোন জমি নেই এবং দলিলের ষ্টাম্প ও কাগজপত্র ভুয়া। পওে ব্যাংক কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতে জমির দলিল জাল প্রমাণিত হওয়ায় মোস্তফা হাওলাদারকে পাঁচ শত টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত মোস্তফা বলেন, কৃষি ব্যাংকের দালাল রঘুনাথপুর গ্রামের জনৈক মারুফ ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেয়ার কথা বলে তার কাছ থেকে বিশ হাজার টাকা চুক্তিতে ওই জাল দলিল করে ব্যাংকে জমা দেয়।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial