প্রধান সূচি

মঠবাড়িয়া গ্রামীণ ব্যাংকের নারী কর্মকর্তার কারাদন্ড

মঠবাড়িয়া প্রতিনিধি :

প্রতারণার মাধ্যমে গ্রাহকের ৮ হাজার ৬৬০ টাকা আত্মসাতের অভিযোগে মঠবাড়িয়া গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা জেসমিন আক্তারকে দেড় বছর কারাদন্ড দিয়েছেন বিভাগীয় স্পেশাল জজ আদালত। বৃহস্পতিবার আসামী জেসমিনের উপস্থিতিতে বরিশাল বিভাগীয় স্পেশাল জজ দিলীপ কুমার ভৌমিক এ কারাদন্ডাদেশ দেন। এসময় তাকে ১লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়। দন্ডপ্রাপ্ত জেসমিন বাগেরহাটের কচুয়া টেংরাখালী এলাকার জিয়াউর রহমানের স্ত্রী।

মামলা সূত্রে জানাযায়, ২০০৩ সালের ২৪ জুলাই থেকে ২০১০ সালের ১৪ জুলাই পর্যন্ত আসামি জেসমিন মঠবাড়িয়া গ্রামীণ ব্যাংকের সাবেক সিনিয়র কেন্দ্র ব্যবস্থ্যাপক থাকা অবস্থায় বিভিন্ন গ্রাহকের ৫৬ হাজার ৯শত ৪৫ টাকা কিস্তি উত্তোলন করে জমা না করে নিজেই আত্মসাৎ করেন। এঘটনায় ২০০৯ সালে মঠবাড়িয়া গ্রামীণ ব্যাংক শাখার এরিয়া ম্যানেজার আব্দুর রশিদ আদী হয়ে সাবেক কেন্দ্র ব্যবস্থাপক জেসমিনকে আসামী করে মঠবাড়িয়া থানায় দুর্নীতি আইনে একটি মামলা দায়ের করেন। ২০১২ সালের ১৯ মার্চ বরিশাল বিভাগীয় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উপ-সহকারী মোঃ সফিউল্লাহ আসামীর বিরুদ্ধে চার্জসীট দাখিল করলে দীর্ঘ শুনানীর পর বিজ্ঞ বিচারক ৮ হাজার ৬৬০ টাকা আত্মসাতের প্রমাণ পেয়ে এ রায় ঘোষণা করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial