মঠবাড়িয়ায় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়া উপজেলার দাউদখালী বাজার থেকে মঙ্গলবার বিকেলে ডাকাতি মামলায় ১২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী জালাল জমাদ্দার (৩৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৫ টার দিকে দাউদখালী বাজার থেকে তাকে আটক করা হয়। সে দাউদখালী গ্রামের মোঃ রুস্তম আলী জমাদ্দারের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, ২০১৬ সালের একটি ডাকাতি মামলায় ২০১৭ সালের ৩ এপ্রিল পিরোজপুর অতিরিক্ত দায়রা জজ আদালত তাকে ১২ বছরের সাজা প্রদান করেন। এতদিন সে পলাতক ছিল।
Please follow and like us:
« পিরোজপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা (পূর্ববর্তি সংবাদ)
