প্রধান সূচি

পিরোজপুরে যুবলীগ নেতা রাসেল হত্যা ঘটনায় ১২জনকে আসামী করে হত্যা মামলা দায়ের

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুরে যুবলীগ নেতা রাসেল সেখকে কুপিয়ে হত্যা করার ঘটনায় নিহতের পিতা আব্দুর রাজ্জাক সেখ বাদী হয়ে পিরোজপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। হত্যা ঘটনায় পিরোজপুর থানা পুলিশের হাতে আটক পিরোজপুর পৌরসভা যুবলীগের সদস্য আবু সাঈদকে প্রধান আসামী করে নামীয় ১২ জন এবং অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামী করা হয়েছে। মঙ্গলবার রাতে এ মামলাটি দায়ের করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুমুর রহমান বিশ্বাস জানান, নিহতের পিতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ মামলার প্রধান আসামী আবু সাঈদকে ঘটনার পর পরই মঙ্গলবার রাতে গ্রেফতার করেছে। বাকী আসামীদের গ্রেফতারের জন্য পিরোজপুর, ইন্দরকানী উপজেলাসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

এদিকে, ইন্দুরকানী প্রতিনিধি জানান, রাসেল হত্যা ঘটনায় জড়িতদের গ্রেফতারের লক্ষে মঙ্গলবার রাতভর পিরোজপুর ও ইন্দুরকানী থানার পুলিশ ইন্দুরকানী উপজেলার লাহুরী গ্রামসহ বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে অভিযান চালিয়েছে। তবে কাউকে আটক করতে পারে নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial