স্বরূপকাঠীতে প্রেমিকার জন্য গাছে উঠে প্রেমিকের আত্মহত্যার চেষ্টা
স্বরূপকাঠী প্রতিনিধি :
স্বরূপকাঠী উপজেলায় রাজীব সেন ওরফে রঞ্জি (২৮) নামে এক উম্মাদ প্রেমিক কথিত প্রেমিকাকে পাওয়ার জন্য গাছের মগডালে উঠে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে গাছ থেকে নামতে বাধ্য হয়েছে।
আজ মঙ্গলবার সকাল এগারটার দিকে উপজেলার পৌরসভার ১নং ওয়ার্ডের সেন বাড়ীতে নিজ ঘরের রাস্থার পাশে একটি বড় চাম্বল গাছের উঁচুতে উঠে প্রেমিক রঞ্জিত আত্মহত্যার প্রস্তুতি নেয়। এ সময় প্রতিবেশীরা দেখে ফেললে তাদের ডাক চিৎকারে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর পেয়ে এসে রঞ্জিতকে ভুলিয়ে-বালিয়ে কৌশলে গাছ থেকে নামান। প্রেমিক রঞ্জিত ওয়ার্ডের সেনবাড়ীর মৃত বিমল সেনের ছেলে। রঞ্জিতের পরিবারের ভাষ্য অনুযায়ী কথিত প্রেমিকা তার আপন খালাত বোনের মেয়ে। তারা বরিশালের বাজার রোডের স্থায়ী বাসিন্দা। এদিকে উম্মাদ প্রেমিকের এ কান্ডের খবর পেয়ে উৎসুক এলাকাবাসীর যেন মিলনমালা ঘটেছিল সেন বাড়ীতে।
রঞ্জিতের পরিবার সূত্রে জানাযায়, প্রেমিক রঞ্জিত বরিশালের কোতায়ালি থানাধীন হিজলতলায় মামা বাড়ীতে থেকে পড়াশুনা করত। তখন আত্মীতায় সুবাধে রঞ্জিতের কথিত প্রেমিকা পরিবারের সাথে মামা বাড়ীতে বেড়াতে আসত। সে থেকে তাদের দু‘জনে মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক মেয়ের পিতা সজল দাস মানতে রাজি ছিলনা বলে রঞ্জিত সবার অজান্তে এ কান্ড ঘটিয়েছে। এ বিষয়ে মুঠোফোনে কথিত প্রেমিকার পিতার জানান, এসব তাদের বানানো ঘটনা। তাছাড়া ছেলে শুধু একা ভালবাসলেই কি সম্পর্ক হয়ে যায়।
