প্রধান সূচি

ঋণের বোঝা সইতে না পেরে আত্মহত্যা

মঠবাড়িয়া প্রতিনিধি :

ঋণের বোঝা বইতে না পেরে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে সোমবার নিতাই কর্মকার (৫৫) নামের এক দর্জি চালের পোকা নিধনের ঔষধ পান করে আত্মহত্যা করেছে। নিতাই কর্মকার মঠবাড়িয়া পৌর শহরের ৫নং ওয়ার্ডের টিএন্ডটি রোডের কর্মকার পাড়া এলাকার বাসিন্দা মৃত নারায়ন কর্মকারের ছেলে।

পারিবারিক সূত্রে জানাগেছে, দুই সন্তানের জনক নিতাই কর্মকার এক সময় স্বর্ণালংকার তৈরির কাজ করতো। পরে দেনার দায়ে স্বর্ণের কাজ ছেড়ে দিয়ে দর্জির কাজ শুরু করেন। দর্জির কাজ করেও বিভিন্ন এনজিও থেকে নেয়া লোন বিভিন্ন লোকের কাছ থেকে ধার নেয়া টাকা পরিশোধ করতে তিনি ব্যর্থ হন। এনিয়ে তিনি হতাশায় ভুগছিলেন। ধারনা করা হচ্ছে ঋণের বোঝা বইতে না পেরে তিনি দক্ষিণ বন্দর হাসপাতাল ব্রিজের ওপারে ভাড়া বাসায় চালের পোকা নিধনের ঔষধ পান করে আত্মহত্যা করেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, নিতাই কর্মকারের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial