প্রধান সূচি

বাগেরহাটের আল-ইসলাহ একাডেমীতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটের আল-ইসলাহ একাডেমীতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আল-ইসলাহ একাডেমীর সহকারী শিক্ষক মোঃ বাকি বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। এসময় বক্তব্য রাখেন ইসলাহ একাডেমীর  সহকারী শিক্ষক নার্গিস সেলিনা বানু, মোঃ সাইদুর রহমান, মোঃ হেমায়েত উদ্দীন, ডালিয়া পারভীন, মোঃ জুয়েল শেখ, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা ও সহকারী প্রকল্প সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মোহন বৈদ্য, দেবাশীষ হালদার প্রমূখ। আস বাংলাদেশের সহযোগিতায় এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত মেলায় ৩০টি প্রজেক্ট স্থান পায়। মেলায় বিজ্ঞান বিষয়ে কুইজ অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial