Tuesday, April 11th, 2017
পানি আসবেই, কেউ আটকে রাখতে পারবে না … প্রধানমন্ত্রী
কন্ঠ ডেস্ক : তিস্তা নদীর পানি চুক্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি একটা জিনিস বিশ্বাস করি, বাংলাদেশ ডাউনস্ট্রিমে (ভাটি অঞ্চল), সুতরাং পানি আসবেই। কেউ আটকে রাখতে পারবে না। গজল ডোবার বাঁধ যখন করা হয়, তখন যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু এ ব্যারেজ নিয়ে কথা বলে নাই। আজকে যারা চিৎকার করে গলা ফাটাচ্ছে, তারাও বলেনি। আমাদের পক্ষ থেকেও ভুল করা হলো, সেখানে (তিস্তায়) আমরাও একটা ব্যারেজ বানালাম। যার ফলাফলটা আমরা ভোগ করছি।’ ভারতে চার দিনের রাষ্ট্রীয় সফরের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করতে মঙ্গলবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেনবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠি পৌর বিএনপি || আহবায়ক কমিটি দিয়ে চলছে চার বছর
মোঃ হাবিবুল্লাহ, স্বরূপকাঠী : ২০১২ সালের ২৫ ডিসেম্বর গঠিত তিন মাসের আহবায়ক কমিটি দিয়ে চার বছর ধরে চলছে স্বরূপকাঠি পৌর বিএনপি। দলীয় নেতাদের মতবিরোধের কারনেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি বলে মনে করছেন স্থানীয় নেতৃবৃন্দ। তবে শোনা যাচ্ছে নেতা-কর্মীদের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে খুব শ্রীঘ্রই ঘোষিত হতে যাচ্ছে স্বরূপকাঠি পৌর বিএনপির কার্যকরী কমিটি। দলীয়সূত্রে জানাযায়, ২০১২ সালের ২৫ ডিসেম্বর সর্বশেষ তিন মাসের জন্য একটি আহবায়ক কমিটি গঠন করা হয় স্বরূপকাঠি পৌর বিএনপির। শফিকুল ইসলাম ফরিদকে আহবায়ক ও কাজী আনিছুজ্জামান, মোঃ মনিরুজ্জামান খোকনসহ কয়েকজনকে যুগ্ন আহবায়ক করে ৪৫ সদস্য বিশিষ্ট উক্তবিস্তারিত পড়ুন
পিরোজপুরে শহীদ ফয়জুর রহমান আহমেদ বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব প্রতিষ্ঠিত
স্টাফ রিপোর্টার : উপজেলা পর্যায়ে থেকে বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সচেতনতা সৃষ্টি করতে পিরোজপুরে শহীদ ফয়জুর রহমান আহমেদ বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ১৪ ধরণের কর্মসূচি এ ক্লাব বাস্তবায়ন করবে। মঙ্গলবার অনুষ্ঠিত এক ওরিয়েন্টেশনে এ তথ্য জানান ক্লাবের আয়োজকরা। স্থানীয় টাউন উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত এ ওরিয়েন্টেশনের প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ। পিরোজপুর সদর উপজেলার নির্বাহী অফিসার ও ক্লাব সভাপতি মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি সদর উপজেলা চেয়ারম্যান মোঃবিস্তারিত পড়ুন
দৈনিক পিরোজপুর কন্ঠ’র সম্পাদক পুত্রের বৃত্তি লাভ
ষ্টাফ রিপোর্টার : দৈনিক পিরোজপুর কন্ঠ’র সম্পাদক এবং দৈনিক সমকাল ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম বাচ্চু এর ছোট ছেলে ইমন-উল-ইসলাম প্রাথমিকে বৃত্তি লাভ করেছে। আজ মঙ্গলবার প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। ২০১৬ সালের পঞ্চম শ্রেণির প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সারাদেশে মোট ৮২ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং ৪৯ হাজার ৪৫৯ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পেয়েছে। প্রকাশিত ফলে ইমন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। ইমন ২০১৬ সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় গোল্ডেন জিপিত্র-৫ পেয়ে উত্তীর্ণ হয়। সেবিস্তারিত পড়ুন
কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউখালী প্রতিনিধি : কাউখালীতে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার শিয়ালকাঠী গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শিয়ালকাঠী গ্রামের বাসিন্দা সাইদুল ইসলাম খানের ছেলে ফাহিম হোসেন খান (০২) সবার অগোচরে মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে পুকুরে পানিতে ডুবে যায়। এসময় পরিবার ও এলাকার লোকজন পুকুর থেকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ছিদ্দিকুর রহমান বলেন, শিশুটি স্বাস্থ্যকেন্দ্রে আনার আগেই মারা গেছে।
মঠবাড়িয়া আ’লীগের প্রতিবাদ সভা
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় সম্প্রতি গুলিশাখালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আলম ঝনো’র বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান এর দেয়া কু-রুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ইউনিয়ন আ’লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা করেছে। সোমবার রাতে উপজেলার বান্ধবপাড়া বাজারে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রিয়াজুল আলম ঝনো’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ইউপি চেয়ারম্যার হারুন তালুকদার, রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, নাসির উদ্দিন হাওলাদার, আওয়ামী লীগ নেতা হেমায়েদ উদ্দিন, যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, ছাত্রলীগ সভাপতি নজরুল সোহেল, কলেজ ছাত্রলীগবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণের দাবীতে স্মারকলিপি পেশ
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণসহ ৬ দফা দাবী আদায়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশন মঠবাড়িয়া উপজেলা কমিটি। সোমবার রাতে স্থানীয় সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজীর মাধ্যমে এ স্মারক লিপি প্রদান করেন। এসময় ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মাওঃ মোঃ শামসুল আলম, সহ-সভাপতি মাওঃ মোঃ নুরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ আঃ গফফার ও সহ-সাধারণ সম্পাদক মাওঃ মোঃ আবুল বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।
বাগেরহাটের ভৈরব নদের তীরে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
মোঃ কামরুজ্জামান, বাগেরহাট : বাগেরহাট শহরের ভৈরব নদের তীরে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে ভৈরব নদকে বাঁচাতে পৌরসভার সহযোগিতা নিয়ে জেলা প্রশাসন নদের প্রায় দুই কিলোমিটার এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে। ভৈরব নদের তীর ও জেগে ওঠা চরে ময়লা আবর্জনা ফেলে কতিপয় ভূমিদস্যু তা দখল করে স্থাপনা গড়ে তোলে। ভৈরব নদের তীর অবৈধ দখলদারদের দৌরাতœ বেড়ে যাওয়ার বিষয়টি সম্প্রতি জেলা প্রশাসনের নজরে আসলে তারা এই অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়। জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে পৌরসভাও তাদের সহযোগিতা করে। সরজমিনে দেখা যায়,বিস্তারিত পড়ুন
বাগেরহাটের আল-ইসলাহ একাডেমীতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের আল-ইসলাহ একাডেমীতে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে আল-ইসলাহ একাডেমীর সহকারী শিক্ষক মোঃ বাকি বিল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক। এসময় বক্তব্য রাখেন ইসলাহ একাডেমীর সহকারী শিক্ষক নার্গিস সেলিনা বানু, মোঃ সাইদুর রহমান, মোঃ হেমায়েত উদ্দীন, ডালিয়া পারভীন, মোঃ জুয়েল শেখ, আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা ও সহকারী প্রকল্প সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন আনন্দ মোহন বৈদ্য, দেবাশীষ হালদার প্রমূখ। আস বাংলাদেশের সহযোগিতায় এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের অর্থায়নে অনুষ্ঠিত মেলায় ৩০টি প্রজেক্ট স্থান পায়। মেলায়বিস্তারিত পড়ুন
দলীয় দুই প্রার্থীকে নিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সোহেল রানার খান জাহান (রহঃ) মাজার জিয়রত
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের জাতীয় পার্টি আগাম নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। জাতীয় পার্টির কেন্দীয় প্রেসিডিয়াম সদন্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা দুই প্রার্থীকে নিয়ে খানজাহান (রহঃ) মাজার জিয়রত করেছে। চিত্রনায়ক সোহেল রানা মঙ্গলবার দুপুরে খুলনা সিটি কর্পোরেশনের জাতিয় পার্টির দলীয় মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহমান ও বাগেরহাট-১ আসনের জাতীয় পার্টির সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এস এম আল জোবায়েরকে সাথে নিয়ে দেশের দ্বিতীয় আধ্যাত্মিক সাধক খানজাহান (রহঃ) মাজার জিয়রত করেন। এ সময়ে তার সাথে ছিলেন, বাগেরহাট জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজরা শহিদুল ইসলাম বাবলু, যুববিস্তারিত পড়ুন
