পাড়েরহাটে এসএসসি ও জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের সম্মাননা প্রদান
ষ্টাফ রিপোর্টার :
জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি এবং জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জিয়াউল আহসান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ১৯ ছাত্রীর হাতে ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এ সময় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ও বিদায়ী ১৮ জন শিক্ষককেও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার রমেশ চন্দ্র বিশ্বাস, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুর রহমান উজ্জল তালুকদার, ইন্দুরকানীর ইউএনও নুরুল হুদা, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট এম মতিউর রহমান, ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন, টুঙ্গিপাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান তারেক জমাদ্দার, জেলা ছাত্রলীগ নেতা মাসুদ রানা প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
