প্রধান সূচি

পাইকগাছায় আগুনে পুড়ে ৪ দোকান ভষ্মিভুত

পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছার লস্কর ইউনিয়নের চৌকিদারের মোড় বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে একটি কম্পিউটারসহ চারটি দোকান ভষ্মিভুত হয়ে গেছে। এ ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এলাকাবাসী ও ভুক্তভোগীর সুত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের চৌকিদারের মোড় বাজারে রাত প্রায় ২টার দিকে আগুন লেগে তপন শীলের সেলুনের দোকান, শিয়াব সরদারের কম্পিউটারের দোকান, সফিকুল সরদার ও অভিজিৎ গাইনের চায়ের দোকান ভষ্মিভুত হয়ে যায়। স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকান ঘরগুলো রক্ষা হয়নি। অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial