Sunday, April 9th, 2017
নাজিরপুরের কলারদোয়ানিয়া ইউপি নির্বাচন।। প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও মুক্তিযোদ্ধাদের মারপিটের অভিযোগ
নাজিরপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরের কলারদোয়ানিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর ও সমর্থকদের মারপিটের অভিযোগ উঠেছে। আজ রবিবার উপজেলার বৈঠাকাটা বাজারে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নান্না মিয়া সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে নান্না মিয়া বলেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলারদোয়ানিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে সামান্য ভোটে পরাজিত হন। ওই নির্বাচনের পর থেকেই আগামী নির্বাচনের জন্য কর্মী-সর্মথক নিয়ে মাঠে কাজ করেছেন। আসন্ন নির্বাচনে দল থেকে নান্নাবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে ৪২৫ কৃষককে সার ও সেচ সহায়তা প্রদান
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে ৪২৫ জন কৃষককে বিনামূল্যে ২ হাজার ৮৫০ কেজি সার ও ১ লক্ষ ৬০ হাজার টাকা সেচ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরল হুদার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদীন ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, সাংবাদিক এম. আহসানুল ছগির প্রমুখ। পরে উপজেলা পরিষদ হলরুমে মৌসুমী উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। এতে উফশী আউশে ৪০০ জন কৃষক জনপ্রতি ৫বিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সাবেক সেনা সদস্য হত্যা মামলার আসামির ফাসিঁর দাবীতে মানববন্ধন
মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর সাবেক সেনা সদস্য সোবাহান হাওলাদারের হত্যাকারী ফুফাতো ভাই মন্টু মোল্লাকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামী না করে সন্দেহজনকভাবে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করায় এলাকাবাসী ফুসে উঠেছে। রবিবার সকালে পৌর শহরের প্রধান সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ করে তারা। সমাবেশে বিক্ষুদ্ধ এলাকাবাসী ওই হত্যাকারী মন্টুর ফাঁসির দাবী করে খুনের সাথে জড়িত অন্য আসামীদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে ঘোষনা দেয়ো হয়। এর আগে নিহতের গ্রাম উত্তর মিঠাখালী থেকে শত শত নারী পুরুষ প্রায় পাঁচ কিলোমিটারবিস্তারিত পড়ুন
কাউখালীতে দুই জেলেকে জরিমানা
কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালী উপজেলায় কচাঁ নদীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে দুই জেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাবণী চাকমা এ জরিমানা করেন। জরিমানাকৃতরা হলেন, উপজেলার বেকুটিয়া গ্রামের জাফর আলী হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হোসেন হাওলাদার (২৮) ও জামিল হোসেন হাওলাদার (২০)।উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা জানান, রবিবার সকালে উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ কঁচা নদীতে অভিযান চালিয়ে ২ হাজার ৫০০ মিটার বাঁধা জাল জব্দ করে। এ সময় জাহাঙ্গীর হোসেন ও জামিল হোসেন নামে দুই সহোদর জেলেকে আটকবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ার ইউএনও’র বিদায় সংবর্ধনা
ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মোহাম্মদ রুহুল কুদ্দুসকে উপ-পরিচালক বিসিএস প্রশাসন একাডেমী পদে পদোন্নতিজনিত বদলির কারণে রবিবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ সভাকক্ষে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মহারাজ। ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদারের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদায়ী ইউএনও মোহাম্মদ রুহুল কুদ্দুস, নবাগত ইউএনও শাহীন আক্তার সুমী, নবাগত ইউএনওর স্বামী ঢাকার রাজারবাগের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মুস্তাফিজুর রহমান, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় প্রথম মহিলা ইউএনও’র যোগদান
ভান্ডারিয়া প্রতিনিধি : পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় প্রথমবারের মত একজন মহিলা ইউএনও হিসেবে যোগদান করেছেন শাহীন আক্তার সুমী। এর পূর্বে তিনি কুমিল্লার মেঘনা উপজেলায় ইউএনও হিসেবে ২ বছর দ্বায়িত্ব পালন করেন। ভান্ডারিয়ায় ১৯৮৩ সালের ১৫ এপ্রিল মোঃ সিরাজুল ইসলাম প্রথম ইউএনও হিসেবে যোগদানের পর ওই বছরের ১৮ জুলাই পর্যন্ত কর্মরত ছিলেন। তারপর পর্যায়ক্রমে ২০১৫ সালের ১৫ এপ্রিল ২৬তম ইউএনও হিসেবে যোগদান করেন মোহাম্মদ রুহুল কুদ্দুস। ১ বছর ১১মাস ভান্ডারিয়ায় ইউএনও ও পৌর প্রশাসকের দায়িত্ব পালনের পর চলতি বছরের ১৫ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে উপ-পরিচালক বিসিএস প্রশাসন একাডেমী পদোন্নতিজনিত বদলিরবিস্তারিত পড়ুন
পৈত্রিক সম্পতি দখলের চেষ্টা।। বাগেরহাটে হুমকীর মুখে একটি পরিবার
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট সদর উপজেলার ষাটগুম্বুজ ইউনিয়নের চুনাখোলা গ্রামের ইসলাম হাওলাদার নামের এক ব্যক্তি’র পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অব্যাহত হুমকীর মুখে ইসলাম হাওলাদার ও তার পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে এমন অভিযোগ এনে প্রতিপক্ষ তৈমুর হাওলাদার ও তার বাহিনীর বিরুদ্ধে বাগেরহাট জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ সুপার বরাবর অভিযোগে জানা গেছে, ষাটগুম্বুজ ইউনিয়নের চুনাখোলা গ্রামের বাসিন্দা ইসলাম হাওলাদার চাকুরীর সুবাধে পার্শ্ববর্তী পিরোজপুর জেলায় অবস্থান করতে হয়। এ সুযোগে তার প্রতিবেশি তালিকাভুক্ত রাজাকার মৃত শাহজুদ্দিনের ছেলে ভূমিদস্যু তৈমুর হাওলাদার ও তার বাহিনী ইসলামবিস্তারিত পড়ুন
বাগেরহাটে চুরির অপবাদ দিয়ে স্কুল ছাত্রকে মারপিট
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চুরির অপবাদ দিয়ে সৌরভ দাস (১৭) নামের এক স্কুল ছাত্রকে বেধড়ক মারপিট করার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধায় কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের মসনি গ্রামে এ ঘটনা ঘটে। মারপিটে গুরুত্বর আহত অবস্থায় স্কুল ছাত্র সৌরভকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সৌরভ বাঁধাল ইউনিয়নের মসনি গ্রামের জগন্নাথ দাসের ছেলে ও মসনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র। রবিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে আহত সৌরভের পিতা জগন্নাথ বিশ্বাস সাংবাদিকদের জানান, মসনি গ্রামের অসিম দাসের বাড়ীর উঠান থেকে হেটে যাওয়ার সময় চুরির অপবাদে তাকে ধরে অসিম দাস ও স্থানীয়বিস্তারিত পড়ুন
বাগেরহাটে ৩ বিএনপি নেতার বাড়িতে হামলা।। মটরসাইকেলে আগুন : আহত ৫
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা শহরে শনিবার রাতে এক সন্ত্রাসী হামলার ঘটনায় নারী পুরুষসহ ৫/৭ জন আহত হয়েছে। শহরের মুনিগঞ্জ ও পুরাতন বাজার এলাকায় ৩ বিএনপি নেতার বাড়িতে এ হামলার ঘটনা ঘটেছে। এ সময় একটি মটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়াসহ একটি মটরসাইকেল ভাংচুর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২০/২৫ জনের একদল সন্ত্রাসী বিএনপি নেতা খাদেম নিয়ামুল নাসির আলাপদের বাড়ীতে আক্রমন করে। এসময় ঘরে থাকা দুই নারী আহত হয়। একই সময়ে সন্ত্রাসীরা লোহার রড, ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে শহরের হাড়ীখালী এলাকার বিএনপি নেতা মুন্না’র বসতবাড়ীতে হামলা করে ব্যাপক ভাংচুর চালানোবিস্তারিত পড়ুন
মোংলায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
মোংলা সংবাদদাতা : প্রধানমন্ত্রীর জাতীয় শুদ্ধাচার নীতি ও মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে মোংলায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে রবিবার সকালে মোংলা বন্দর শ্রমিক সংঘ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ তালুকদার আব্দুল খালেক। সমাবেশে মোংলার ৭০টি প্রাথমিক বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার হাই, উপজেলা শিক্ষা অফিসার পুষ্পজিৎ মন্ডল, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম, মোংলা কলেজ’র প্রাক্তন অধ্যক্ষবিস্তারিত পড়ুন
