Sunday, April 9th, 2017
মেট্রোরেলের জন্য চুক্তি এ মাসেই
কন্ঠ ডেস্ক : বহুল প্রতীক্ষিত ‘ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬’ নির্মাণের জন্য এই মাসের শেষ নাগাদ সরকার তিনটি চুক্তি স্বাক্ষর করবে। এ বিষয়ে ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড’ (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এম. মোফাজ্জেল হোসেন বলেন, আমরা এমআরটি লাইন-৬-এর আওতায় মেট্রো রেল লাইন, ষ্টেশন ও ডিপো সম্পর্কিত আলাদা তিনটি চুক্তি এপ্রিলের শেষে স্বাক্ষরের আশা করছি। পাশাপাশি রোলিং ষ্টক বিষয়ক চুক্তি সম্পর্কিত আলোচনার ৯৫ শতাংশ শেষ হয়েছে। এমআরটি লাইন-৬ এর প্রকল্প পরিচালক মোফাজ্জেল হোসেন জানান, ওই তিনটি প্যাকেজের আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৫ হাজার থেকে ৬ হাজার কোটি টাকা। বিষয়টি বর্তমানেবিস্তারিত পড়ুন
জীবন যুদ্ধে হার না মানা এক বৃদ্ধের নাম সৈয়দ আলী
ষ্টাফ রিপোর্টার : বয়স আনুমানিক ৭০/৭২ বছর। গ্রাম: পশ্চিম কলারন, ডাকঘর: চন্ডিপুর হাট, উপজেলা: ইন্দুরকানী, জেলা: পিরোজপুর। গ্রামের সবাই তাকে সৈয়া বলে ডাকে, সৈয়দ আলী এক ছেলে ও এক মেয়ের জনক। ছেলেটি মানুষিক ভারসাম্যহীন আর মেয়েটিকে বিয়ে দিয়ে সামাজিক দায়মুক্ত হয়েছেন। কিন্তু মুক্তি মেলেনি জীবন সংগ্রাম থেকে, তাই রাস্তার পাশে, বেরীবাধে ও অন্যের বাড়ির আঙ্গিনা থেকে কচুর লতি সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে চলছেন। আগে পাশ্ববর্তী উপজেলা মোড়েলগঞ্জে গিয়ে কচুর লতি বিক্রি করতেন, কিন্তু বার্ধক্যের ভারে এখন আর সেটা পারছেন না। তাই স্থানীয় বাজারে যেদিন বিক্রিবিস্তারিত পড়ুন
বৈশাখেও থাকছেন তাহসান-তিশা জুটি
কন্ঠ ডেস্ক : তাহসান খান ও নুসরাত ইমরোজ তিশা। নাটকের জুটি হিসেবে তাদের আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। আসছে পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত হয়েছে এই জুটির বিশেষ নাটক ‘পথের মাঝের গল্প’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আশফাক নিপুণ। এতে তাহসান-তিশা ছাড়াও আরও অভিনয় করেছেন শাহেদ আলী, আমানুল হক হেলাল, হুমায়ূন কবীর সাধু ও আরোও অনেকে। ভালোবাসা দিবসের প্রচারিত রোমন্টিক থ্রিলার নাটক ‘শুনতে কি পাও’ এর সিক্যুয়েল হচ্ছে ‘পথের মাঝের গল্প’। এটি আর টিভিতে প্রচার হবে ১৪ এপ্রিল রাত ৮টা ১০ মিনিটে। নাটকটির কাহিনিতে দেখা যাবে, ষ্টেশনে বসে আছে আবিদ, স্ত্রী দিলশাদকে খুঁজেবিস্তারিত পড়ুন
এবার বাংলা ছবির প্রযোজনায় প্রিয়াঙ্কা
কন্ঠ ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজিত মারাঠি ছবি ‘ভেন্টিলেটর’ এ বছর তিন ক্যাটাগরিতে জাতীয় পুরস্কার জিতেছে। শুধু মারাঠি নয়, পাঞ্জাবি, ভোজপুরি ছবির প্রযোজনাও করেছেন প্রিয়াঙ্কা। গুঞ্জন উঠেছে, এবার বাংলা ছবির প্রযোজনা করার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এ বিশ্বসুন্দরী। মোট দুইটি বাংলা ছবি প্রযোজনা করবেন প্রিয়াঙ্কা। ছবি দুটির নামও ঠিক হয়ে গেছে, ‘বৃষ্টির অপেক্ষায়’ ও ‘বাসস্টপে কেউ নেই’। এ নিয়ে প্রিয়াঙ্কা এখনো মুখ খোলেননি। তার অভিনীত প্রথম হলিউড ছবি ‘বেওয়াচ’ মুক্তি পাচ্ছে চলতি বছরের ২৬ মে।
পাইকগাছায় আগুনে পুড়ে ৪ দোকান ভষ্মিভুত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার লস্কর ইউনিয়নের চৌকিদারের মোড় বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে একটি কম্পিউটারসহ চারটি দোকান ভষ্মিভুত হয়ে গেছে। এ ঘটনায় প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী ও ভুক্তভোগীর সুত্রে জানা গেছে, পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের চৌকিদারের মোড় বাজারে রাত প্রায় ২টার দিকে আগুন লেগে তপন শীলের সেলুনের দোকান, শিয়াব সরদারের কম্পিউটারের দোকান, সফিকুল সরদার ও অভিজিৎ গাইনের চায়ের দোকান ভষ্মিভুত হয়ে যায়। স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও দোকান ঘরগুলো রক্ষা হয়নি। অগ্নিকান্ডে প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানিয়েছেন।
