ইন্দুরকানীতে ৪২৫ কৃষককে সার ও সেচ সহায়তা প্রদান
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে ৪২৫ জন কৃষককে বিনামূল্যে ২ হাজার ৮৫০ কেজি সার ও ১ লক্ষ ৬০ হাজার টাকা সেচ সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরল হুদার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ তৌহিদীন ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, সাংবাদিক এম. আহসানুল ছগির প্রমুখ।
পরে উপজেলা পরিষদ হলরুমে মৌসুমী উফশী আউশ ও নেরিকা আউশ উৎপাদন বৃদ্ধি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হয়েছে। এতে উফশী আউশে ৪০০ জন কৃষক জনপ্রতি ৫ কেজি বীজ ও বিভিন্ন শ্রেণির ৪০ কেজি সার ও নগদ ৪০০ টাকা সেচ সহায়তা পায়। নেরিকা আউশ ২০ জন কৃষককে জনপ্রতি ১০ কেজি বীজ ও বিভিন্ন শ্রেণির ৪০ কেজি সার সেচ ও আগাছানাশক সহায়তা বাবদ ৮০০ টাকা প দেয়া হয়।
এছাড়া কুমড়া জাতীয় সবজিতে ৫ জন কৃষককে একই সুবিধা প্রদান করা হয়। এর আগে গত ১৮ মার্চ আনুষ্ঠানিক ভাবে সার বিতরণ করেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু (এমপি)।
