প্রধান সূচি

নাজিরপুরের কলারদোয়ানিয়া ইউপি নির্বাচন।। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সংবাদ সম্মেলন

ষ্টাফ রিপোর্টার :

ইউপি নির্বাচনে দলীয় বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে কারো টাকা ছড়ানোসহ জেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতার মদদে এলাকায় প্রভাব বিস্তার ও ভোটারদের ভয়ভীতি দেয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করছেন জেলার নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী মোঃ আলাউদ্দিন বাহাদুর।

আজ শনিবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন বাহাদুর এক লিখিত বক্তব্যে জানান, তিনি শহীদ পরিবারের সন্তান। ৭১ এর মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। আজিবন আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, তার (আলাউদ্দিন বাহাদুর) পক্ষে তৃর্ণমূল নেতৃবৃন্দের সমর্থন থাকা সত্বেও স্থানীয় এমপি শুরু থেকেই কেন্দ্রের দেয়া মনোনয়নকে বিরোধিতা করে তার (এমপি আউয়াল) অনুসারী নান্না মিয়ার পক্ষে সমর্থন দিয়েছেন। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নান্না মিয়া বিদ্রোহী প্রার্থী হিসেবে কালো টাকার প্রভাব বিস্তার করে এলাকায় নৌকা বিদ্রোহী ক্যাম্পেইন করে যাচ্ছে।

লিখিত বক্তব্যে আরো উল্লেখ করেন করে আলাউদ্দিন বাহাদুর বলেন, এমপি সাহেব এর আগেও নৌকার বিপক্ষে অবস্থান নিয়ে দলের বিরুদ্ধে অবস্থান করেছেন। তার দালাল চক্র বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা এবং নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ ব্যাপারে বিদ্রোহী প্রার্থী নান্না মিয়া বলেন, নৌকার প্রার্থীর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বরং তার ছেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী আমার উপর হামলা করেছে।

উল্লেখ্য, আগামী ১৬ এপ্রিল নাজিরপুর উপজেলার ৩টি ইউনিয়ন শ্রীরামকাঠী, দেউলবাড়ি ও কলারদোয়ানিয়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে গত ৫ এপ্রিল পিরোজপুর প্রেসক্লাবে নৌকা মার্কার প্রার্থীর বিপক্ষে এমপি আউয়াল অবস্থান নেয়ার একই অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন শ্রীরামকাঠী ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী উত্তম কুমার মৈত্র।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial