বাগেরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে সারও বীজ বিতরন
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট সদর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে আউশ উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে সার, বীজ ও সেচ সহায়তার জন্য নগদ অর্থ এবং সবজি ফসলের মাছি পোকা দমনের জন্য সেক্স ফেরোমন ফাঁদ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হাফিজ, উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার দাস।
উপস্থিত ছিলেন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, এ্যাডভোকেট পারভীন আহম্মেদ, বিআরডিবির চেয়ারম্যান সরদার শুকুর আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে ৫০জন কৃষকের মাঝে সার, বীজ এবং ১৫জন কৃষকের মাঝে সেক্স ফেরোমন ফাঁদ বিতরণ করা হয়।
এছাড়া আউশ চাষীদের প্রত্যেককে সেচ সহায়তা বাবদ ৪ হাজার টাকা মোবাইল ব্যাংকিং শিওর ক্যাশ মাধ্যমে প্রদান করা হবে।
