নাজিরপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার :
বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট (বিএআরআই) কর্তৃক উদ্ভাবিত বারি গম-২৫ জাতের উন্নত উৎপাদন প্রযুক্তির উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার নাজিরপুর উপজেলার চর মাটিভাঙ্গা গ্রামে এ মাঠ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিএআরআই এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম খায়রুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিকবিজয় হাজরা।
অনুষ্ঠানে বিএআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা ফেরদৌসী রহমান, মির্জা তাসনিয়া জিসানসহ উপসহকারী কৃষি কর্মকর্তা এবং চর মাটিভাঙ্গা গ্রামের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা গম চাষের গুরুত্ব এবং গম চাষের সুবিধা সম্পর্কে কৃষকদের সাথে বিস্তারিত আলোচনা করেন। এ সময় কৃষকেরাও গম চাষে তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের কাছে তুলে ধরেন।
পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই মাঠ দিবস কর্মসূচির আয়োজন করা হয়।
