প্রধান সূচি

Monday, March 20th, 2017

 

আজও নির্মিত হয়নি পাড়েরহাট মৎস্য বন্দর ব্রীজ ও মঠবাড়িয়ার গুদিঘাটা ব্রীজ

কন্ঠ রিপোর্ট : পিরোজপুর জেলার অত্যন্ত গুরুত্বপূর্ন ঐতিহ্যবাহী পাড়েরহাট মৎস্য বন্দর ও গুদিঘাটা ব্রীজ আজও নির্মান করা হয়নি। এ ব্রীজ দুটি সম্পূর্ন ভেঙ্গে পড়ার পর বেশ কয়েক মাস কেটে গেলেও তা নির্মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন ধরনের অগ্রগতি নেই বললেই চলে। ফলে স্থানীয় জনগণ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও পরিবহন চালকরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। তাদের দাবী অবিলম্বে ব্রীজ দু’টি নির্মান করে চরম ভোগান্তির শিকার থেকে তাদেরকে মুক্তি দেয়া হোক। খোঁজ নিয়ে জানাযায়, জেলার সদর উপজেলা ও ইন্দুরকানি উপজেলার মধ্যস্থলে মৎস্য বন্দরখ্যাত উমেদপুর খালের পুরাতন আয়রন ব্রীজটি একটি ইঞ্জিন ট্রলারের ধাক্কায় গত বছরের সেপ্টেম্বরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে মাদক ব্যবসায়ীর ৭ বছরের কারাদন্ড

ষ্টাফ রিপোর্টার : জেলার নাজিরপুর উপজেলায় নাজমুল শেখ নামের এক মাদক ব্যবসায়ীর ৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়। আজ সোমবার বিকেলে পিরোজপুর জেলা ও দায়রা জজ মোঃ গোলাম কিবরিয়া এ রায় দেন। সাজাপ্রাপ্ত নাজমুল শেখ পিরোজপুরের নাজিরপুর উপজেলার চৌঠাইমহল এলাকার মৃত সুলতান শেখের ছেলে। মামলার অপর দুই আসামী উপজেলার ছোট বুইচাকাঠি এলাকার সুলতান মোল্লার ছেলে শহিদুল মোল্লা ও তার ভাই মিরাজ মোল্লাকে খালাস দেয়া হয়। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ অক্টোবর বিকেলে নাজিরপুর থানার বুইচাকাঠি গ্রামেবিস্তারিত পড়ুন


নাজিরপুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট (বিএআরআই) কর্তৃক উদ্ভাবিত বারি গম-২৫ জাতের উন্নত উৎপাদন প্রযুক্তির উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার নাজিরপুর উপজেলার চর মাটিভাঙ্গা গ্রামে এ মাঠ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএআরআই এর উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এইচ এম খায়রুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা অরবিন্দ বিশ্বাস, নাজিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা দ্বিকবিজয় হাজরা। অনুষ্ঠানে বিএআরআই এর বৈজ্ঞানিক কর্মকর্তা ফেরদৌসী রহমান, মির্জা তাসনিয়া জিসানসহ উপসহকারীবিস্তারিত পড়ুন


স্কুল পর্যায়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : “স্কুলই হোক বিজ্ঞার শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দূর্গাপুর ইউনিয়ন বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। সোমবার দিনব্যাপি এ অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এডভোকেট মোঃ শাহ আলম। তিনি বলেন, বিজ্ঞানের বিকল্প কিছু নাই। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে বিজ্ঞানকে জানতে হবে। বিজ্ঞানকে ভালোবাসতে হবে। তিনি বলেন, আগে কখনও এই শিক্ষা প্রতিষ্ঠানে এরকম মেলা হয় নাই। প্রতি বছর এটি অব্যাহত থাকবে বলে তিনি ঘোষনা দেন। তিনি বলেন আজকের এই মেলায় যারা প্রজেক্ট তৈরি করেবিস্তারিত পড়ুন


কাউখালীতে ৫ বছরের শিশু ধর্ষণ : ধর্ষক গ্রেফতার

কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালী উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় রবিবার রাতে ফাইজুল ইসলাম (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ফাইজুল কাউখালী সদর ইউনিয়নের নাংগুলি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। এ ব্যাপারে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, রবিবার সন্ধ্যায় শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফাইজুলকে আসামি করে থানায় মামলা করেন। রাতে পুলিশ অভিযান চালিয়ে ফাইজুলকে গ্রেপ্তার করে। ধর্ষনের শিকার শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য সোমবার সকালে পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে এবং আটকবিস্তারিত পড়ুন


তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ ও সিনেমা শো অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার জেলার স্বরূপকাঠী উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের সেহাঙ্গল দরগাবাড়ী দাখিল মাদ্রাসা হলরুমে “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম” বাস্তবায়নের লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দরগাবাড়ী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোঃ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ করিম (সবুর) তালুকদার। বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, ইউপি সদস্য মোঃ সোহেল পারভেজ, সাবেক ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন তালুকদার। অনুষ্ঠানে একটি বাড়ী একটি খামার, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম

মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে রবিবার রাতে যুবলীগ কর্মী ইব্রাহীম হাওলাদার (২৫)কে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। সোমবার সকালে ইব্রাহীমকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে এলাকাবাসী। আহত ইব্রাহীম আমরাগাছিয়া ইউনিয়নের পশুরিয়া গ্রামের আলী হোসেনের ছেলে ও ওই ইউনিয়নের যুবলীগ কর্মী। আহত ইব্রাহীম জানান, রবিবার বিকেলে উপজেলা সদরের শহীদ মোস্তফা খেলার মাঠে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশ শেষ করে বাড়ি ফেরার পথে ৭/৮ জনের একটি দুর্বৃত্ত দল পথরোধ করে এলোপাথারিভাবে তাকে কুপিয়ে গুরুতর জখমবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জঙ্গিবাদ বিরোধী প্রশিক্ষন কর্মশালা

ইন্দুরকানী প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী প্রচার প্রচারনাসহ জনসচেতনতামূলক প্রশিক্ষন কর্মশালা হয়েছে। সোমবার উপজেলা হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবেদ খান এর সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক, ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি আজাদ হোসেন বাচ্চু, নাসরিন আক্তার প্রমুখ।


ইন্দুরকানীর পাড়েরহাটে ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে ইন্দুরকানী উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন হোসেন পাড়েরহাট ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষনা করেন। এতে আহবায়ক মোঃ তরিকুল ইসলাম (তরুন), সিনিয়ার যুগ্ন-আহবায়ক এমরান হাওলাদার, যুগ্ন আহবায়ক ফেরদাউস গাজী, মোঃ খায়রুল ইসলাম, মোঃ সাদ্দাম তালুকদার (নয়ন) মোঃ সাইফুল ইসলাম, মোঃ ছগির হোসেন, মোঃ মিজানুর রহমান ফকির, মোঃ সবুজ খান, মোঃ মাহফুজুর রহমান, (মানসা), সদস্য সচিব মোঃ জিয়াউল ফকিরকে সহ ২৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা ছাত্রদলেরবিস্তারিত পড়ুন


পাইকগাছায় মৎস্যচাষ প্রযুক্তি প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

পাইকগাছা  প্রতিনিধি : পাইকগাছা উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে লস্কর ইউনিয়নের হেতালবুনিয়াস্থ গাংচিল মৎস্য খামারে অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ। বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুব্রত কুমার দত্ত, ঘোষখালী সিবিজি গ্রুপের সভাপতি গাজী মিজান, ইউপি সদস্য জিএম তাজ উদ্দীন আহম্মদ, মোঃ হাসানুজ্জামান, অরবিন্দু কুমার মন্ডল, ক্ষেত্রসহকারী সুজিত রঞ্জন মন্ডল, সুভাষ বিশ্বাস, চিংড়ি চাষী এমএম আজিজুল হাকিম, জাহিদ হাসান, মমতা সানা,বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial