Monday, March 20th, 2017
পাইকগাছায় চাচার হাতে ভাইপো জখম
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচার হাতে ভাইপো জখম হওয়ার ঘটনা ঘটেছে। মারাত্মক আহত অবস্থায় ভাইপো লাভলুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের রওশন গাজীর ছেলে লাভলু গাজীর পরিবারকে তার চাচা মেছের গাজীর ছেলে মোশারফ হোসেন শরিকের পুকুরে গোসল করতে নিষেধ করে। বিষয়টি নিয়ে ঘটনারদিন সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে মানিকতলা বাজারে লাভলু চাচা মোশারফের কাছে গোসল করতে নিষেধ করার বিষয়টি জানতে চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা মোশারফের হাতে থাকা হাতুড়ি দিয়ে ভাইপো লাভলুর মাথায় আঘাত করলেবিস্তারিত পড়ুন
পাইকগাছায় গভীর রাতে জমি দখল চেষ্টার অভিযোগ
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পৌর এলাকায় প্রতিপক্ষ এক মহিলার বিরুদ্ধে বহিরাগত লোকজন নিয়ে গভীর রাতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। রবিবার গভীর রাতে জিরোপয়েন্ট সংলগ্ন এলাকায় অর্ধশতাধিক বহিরাগত লোকজন লাঠিসোটা নিয়ে জড়ো হলে এলাকাবাসী আতংকিত হয়ে পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে বহিরাগত লোকজন পিছু হটে যেতে বাধ্য হয় বলে জানাগেছে। ঘটনাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে চাঁপা ক্ষোভ বিরাজ করছে। অভিযোগে জানাগেছে, পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের সরল গ্রামের মৃত মনোরঞ্জন মন্ডলের ছেলে অমর রঞ্জন মন্ডল গংদের জিরোপয়েন্ট সংলগ্ন পাইকগাছা-শিববাটী সড়কের পাশে সরল মৌজায় ২২৯ নং খতিয়ানের ৫৭৩ ও ৫৭৪বিস্তারিত পড়ুন
পাইকগাছায় সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ৯১তম মৃত্যুবার্ষিকী পালিত
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছার সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ৯১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কাজী ইমদাদুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে সোমবার সকালে পরিষদের নতুন বাজারস্থ কার্যালয়ে সাংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিষদের উপদেষ্টা কাজী জামান উল্লাহ, মনিরুল ইসলাম, শ্যাম সুন্দর ভদ্র, এসএম জিল্লুর রহমান, এসএম ছলেমান, নূর আলী, সাবেক ইউপি সদস্য শের আলী সরদার, রহমত আলী ও সমীরণ ঘোষ। উল্লেখ্য, আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা ও খান বাহাদুর উপাধিখ্যাত সাহিত্যিক কাজী ইমদাদুল হক ১৮৮২ সালের ৪ নভেম্বর পাইকগাছার গদাইপুর গ্রামে জন্মগ্রহণ করেন এবংবিস্তারিত পড়ুন
ভোলায় ৩৫ দোকান পুড়ে ছাই
ভোলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলার খাসেরহাট বাজার নামক এলাকায় অগ্নিকান্ডে ৩৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। সোমবার ভোরের দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে বাজারের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তজুমদ্দিন, বোরহানউদ্দিন ও ভোলা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে মালপত্রসহ ৩৫টি দোকান পুড়ে যায়। তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল আহমেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী কার্ডধারীদের ভাতা বিতরণে অনিয়ম
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী কার্ডধারীদের মাঝে ভাতার টাকা বিতরণে অনিয়ম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইউনিয়নের প্রতি কার্ডধারীদের কাছ থেকে খরচের কথা বলে ২শ’ থেকে ৩শ’ টাকা করে আদায় করা হয়েছে এমন অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কার্ডধারীরা। আর এই টাকা নিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ব্যাংক কর্তৃপক্ষ। রবিবার চেয়ারম্যান শেখ শমসের আলীর নির্দেশে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী কার্ডধারীদের কাছ থেকে টাকা আদায় করার একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। যার সত্যতা পেয়েছে প্রশাসন। ভিডিও ক্লিপটি সংরক্ষণও করা হয়েছে। আজ সোমবার সকালে ওই ইউনিয়নেরবিস্তারিত পড়ুন
বৈরী আবহাওয়ায় ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা
বরিশাল অফিস : বরিশালে সোমবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর আকাশ মেঘাচ্ছন্ন থাকায় স্বাভাবিক জীনযাত্রা কিছুটা ব্যাহত হয়েছে। নদী বন্দরের জন্য ২ নম্বর সতর্ক সংকেত থাকায় বন্ধ রয়েছে ৩০ ফুটের নিচে এমবি টাইপের লঞ্চ চলাচল। এমন অবস্থা মঙ্গলবার পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন বরিশাল আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র পর্যবেক্ষক আনিচুর রহমান। সিনিয়র পর্যবেক্ষক আরো জানান, সোমবার সকাল পৌনে ৭টা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালার কারণে এ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নি¤œচাপ নেই বলে সাগরে কোনো সংকেত নেই। তবে নদীবন্দরের জন্য ২ নম্বর সতর্ক সংকেত রয়েছে। সোমবার বেলাবিস্তারিত পড়ুন
