পাইকগাছায় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মশালা
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছায় দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি ও সমৃদ্ধি কর্মসূচীর উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের আওতায় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণার্থীদের এক কর্মশালা রবিবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আর আর এফ) এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পি কে এস এফ) এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক পিংকু রিতা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পরিচালক পংকজ কুমার সরকার, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আবুল কাশেম, সিনিয়র প্রশিক্ষক খালেদা নার্গিস, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন। অনুষ্ঠান পরিচালনা করেন সমৃদ্ধি প্রকল্প সমন্বয়কারী শাকিল আহম্মেদ।
Please follow and like us:
« কাউখালীতে চার দিনব্যাপী কৃষি মেলা সমাপ্ত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) তুলির শেষ পোঁচটা দিলেন মিরাজ »
