প্রধান সূচি

Sunday, March 19th, 2017

 

বহু বিবাহ ইসলাম এবং বাস্তবতা

॥ আসাদুর রহমান ॥ এক স্ত্রীর বর্তমানে আরেকটি বা একাধিক বিবাহ করাকে বহু বিবাহ বলে। ইসলামী আইনে বলা হয়েছে, কেউ যখন বস্তুগত দিক দিয়ে এবং স্নেহ ভালবাসার দিক দিয়ে প্রত্যেক স্ত্রীর সাথে সমান আচরণ করতে পারবে কেবল মাত্র তখনই সে চারটি পর্যন্ত বিবাহ করতে পারবে। তবে বাস্তবে এটা কখনও সম্ভব নয়। কারণ যে স্বামী নিজের স্ত্রীকে ভালবাসে তার দ্বিতীয় বিবাহ করার ইচ্ছেই হবে না। কাজেই পবিত্র কোরআন শরীফে বহু বিবাহকে অনুমতি দেবার চেয়ে একটি বিবাহ করাই উত্তম বলে উল্লেখ করেছে। আমাদের সমাজে একাধিক স্ত্রী গ্রহণের আইনগত অধিকার স্বামীদের থাকলেও নারীদেরবিস্তারিত পড়ুন


কৃষি কাজে প্রযুক্তি যুক্ত হওয়ায় বাংলাদেশ খাদ্য উদ্বৃত্ত দেশ হিসেবে বিশ্বে পরিচিতি পেয়েছে …. আনোয়ার হোসেন মঞ্জু

সাইফুল্লাহ হুমায়ুন ও শংকরজিৎ সমাদ্দার : পরিবেশ ও বন মন্ত্রী এবং জাতীয় পার্টি (জপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, কৃষি কাজে এখন প্রযুক্তি যুক্ত হওয়ায় বাংলাদেশ খাদ্য উদ্বৃত্ত দেশ হিসেবে বিশ্বে যেমন পরিচিতি পেয়েছে তেমনি আমরা খাদ্য রপ্তানীও করছি। এই ধারা বৃদ্ধিসহ তা বজায় রাখতে কৃষকদের অধিক পরিশ্রমী হতে হবে। সেই সাথে কৃষি কাজে নারীদের অংশ গ্রহণ বাড়িয়ে বাড়ী-ঘরের উঠান-আঙ্গিনা ও পতিত বাগান ফল ও শাকসবজি চাষের আওতায় আনতে হবে। তিনি আজ রবিবার দুপুরে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় আওয়ামী লীগের সমাবেশ ।। যারা দলকে দ্বিখন্ডিত করতে চায় তাদেরকে দল থেকে বহিস্কার করা হবে

এস.এম. আকাশ, মঠবাড়িয়া প্রতিনিধি : সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেন বলেছেন, যারা একটি হত্যাকান্ডকে পুঁজি করে দলকে দ্বিখন্ডিত করতে চায় তাদের দল থেকে বহিষ্কার করা হবে। মাদক ব্যবসা ও রাজনীতি একসাথে চলেনা। শান্ত মঠবাড়িয়াকে অশান্ত করে কাউকে মাদক ব্যবসা ও সন্ত্রাসীর রাজনীতি কায়েম করতে দেয়া হবেনা। দলকে ঐক্যবদ্ধ করে যেকোন মূল্যে তাদেরকে প্রতিহত করা হবে। বঙ্গবন্ধু’র জন্মদিন উপলক্ষে আজ রবিবার বিকেলে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ মোস্তফা খেলার মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মঠবাড়িয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহম্মেদবিস্তারিত পড়ুন


বাঘের সিংহ বধ

কন্ঠ রিপোর্ট : বাংলাদেশ নিজেদের ক্রিকেটের ইতিহাসে শততম ওয়ানডে ম্যাচেও জয় পেয়েছিল। ভারতকে হারিয়ে তারা সেই ম্যাচটি উদযাপন করেন। এবার শততম টেস্টেও জয়ের স্বাদ পেল টাইগাররা। এবার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। রবিবার কলম্বোর পি সারা ওভালে স্বাগতিকদের বিপক্ষে ৪ উইকেটে জয় তুলে নিয়েছে সফরকারী বাংলাদেশ। আর এতে ক্রিকেটের ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরেই লিখে রাখল মুশফিক বাহিনী। শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেয়া ১২৯ রানের লিডে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ৩১৯ রান সংগ্রহ করে। ফলে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৯১ রান। যার জবাবে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়েরবিস্তারিত পড়ুন


তুলির শেষ পোঁচটা দিলেন মিরাজ

দিপঙ্কর মাতা মিন্টু : শততম টেষ্ট। অন্যরকম রোমাঞ্চ। সেই রোমাঞ্চের শতভাগ দেখা গেল কলম্বো টেষ্টে। ১৯১ রানের লক্ষ্যমাত্রা। সাবধানী শুরু। কিছু পথ পেরুতেই রঙ্গনা হেরাথের জোড়া আঘাত। যে আঘাতে ফিরে গেছেন ইমরুল কায়েস ও আর আগের ইনিংসে ফিফটি তুলে নেয়া সৌম্য সরকার। পরে আবার বাংলাদেশ ফিরে আসে ম্যাচে। তামিম ইকবাল ও সাব্বির রহমান রুম্মনের তৃতীয় উইকেটে ১০৯ রানের জুটিতে। তামিম বিদায় নিলেন ৮২ রানের মহা মূল্যবান এক ইনিংস খেলে। এরপর সাব্বিরও টিকতে পারলেন না বেশিক্ষণ। ৪১ রান করে তিনি শিকার দিলরুয়ান পেরেরার। তখনতো হৃদপিন্ডে কম্পন শুরু হয়ে গেছে পুরো দেশবাসীর।বিস্তারিত পড়ুন


পাইকগাছায় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মশালা

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি ও সমৃদ্ধি কর্মসূচীর উন্নয়নে যুব সমাজ কার্যক্রমের আওতায় কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণার্থীদের এক কর্মশালা রবিবার সকালে গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন (আর আর এফ) এর বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পি কে এস এফ) এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক পিংকু রিতা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পরিচালক পংকজ কুমার সরকার, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আবুল কাশেম, সিনিয়র প্রশিক্ষক খালেদা নার্গিস, প্যানেল চেয়ারম্যান শেখ জাকির হোসেন লিটন।বিস্তারিত পড়ুন


কাউখালীতে চার দিনব্যাপী কৃষি মেলা সমাপ্ত

কাউখালী প্রতিনিধি : জেলার কাউখালীতে চার দিনব্যাপী অনুষ্ঠিত কৃষি ও প্রযুক্তি মেলা আজ রবিবার বিকেলে  শেষ হয়েছে। উপজেলা পরিষদ মাঠে পিরোজপুর-গোপালগঞ্জ-বাগেরহাট সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের উদ্যোগে কাউখালী কৃষি অফিসের আয়োজনে মেলার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস. এম আহসান কবীর। উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা অপূর্ব লাল সিকদার, ইউপি চেয়ারম্যান মাহামুদ খান খোকন প্রমুখ। এ মেলায় কৃষি পণ্য ও উপকরণসহ ১৬টি ষ্টল অংশ  নেয়। মেলায় ৫৮ জন কৃষক-কৃষানীকে পুরস্কৃতবিস্তারিত পড়ুন


স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুই বিভাগ

কন্ঠ রিপোর্ট : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ করা হয়েছে। এর একটি ‘স্বাস্থ্য সেবা বিভাগ’, অপরটি ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ১৬ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুই ভাগ করে আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এ দুটি বিভাগ গঠন করেছেন। এখন দুই বিভাগে দুইজন সচিব নিয়োগ দেয়া হবে। বর্তমানে মোঃ সিরাজুল ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কাজের সুবিধার্থে দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম বিন্যস্ত করে দুটিবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial