প্রধান সূচি

ইন্দুরকানীতে বঙ্গবন্ধুর জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ইন্দুরকানী প্রতিনিধি :

ইন্দুরকানীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস পালন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালীটি ইন্দুরকানী এম. ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে শেষে হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার স্বপন কুমার ডাকুয়া, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন সেলিম, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, উপজেলা জেপির সহ-সভাপতি কাওসার আহম্মেদ দুলাল, উপজেলা জেপির সভানেত্রী শারমিন হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন হাওলাদার প্রমুখ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial